National
৭ মার্চ, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসার জের ধরে নারী গুলিবিদ্ধ

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসার জের ধরে নারী গুলিবিদ্ধ

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ মনোয়ারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণ করা একটি জমি রয়েছে। ওই জমিটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করেন জয়নাল হাজারী ও তার স্ত্রী মনোয়ারা।

 

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, এ ঘটনার পরপরই পুলিশ মাঠে নেমেছে, তদন্ত পূর্বক অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।