গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: অধ্যাপক থেকে লেকচারার পদে আবেদন চলছে

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৫টি ফ্যাকাল্টির অধীনে ৩১টি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং লেকচারার পদে শিক্ষক নেওয়া হবে। তবে বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি।
নিয়োগপ্রাপ্তদের পদ ও বিষয়সমূহ:
- স্কুল অব এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস: ম্যানেজমেন্ট, উদ্যোক্তা উন্নয়ন, ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থনীতি।
- স্কুল অব ইঞ্জিনিয়ারিং: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, এআই ও মেশিন লার্নিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
- স্কুল অব সোশ্যাল বিজনেস: সোশ্যাল বিজনেস, মাইক্রোফিন্যান্স, ইনোভেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ।
- স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস: ইংরেজি, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, এথনিক স্টাডিজ।
- স্কুল অব সায়েন্সেস: জীববিজ্ঞান, মলিকুলার বায়োলজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান, স্বাস্থ্যসেবা, ফিজিক্যাল সায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি।
শিক্ষাগত যোগ্যতা:
জার্নাল পাবলিকেশন রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি এবং সহকারী প্রফেসর বা তদূর্ধ্ব পদের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অগ্রাধিকারযোগ্য। কার্যকর পাঠদান সক্ষমতা এবং গবেষণার দৃঢ় সম্ভাবনা (বিশেষত বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে) থাকা আবশ্যক।
বেতন ও সুবিধা:
নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের [email protected] এই ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ এপ্রিল ২০২৬।
বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ করা হয়েছে। #গ্রামীণবিশ্ববিদ্যালয় #শিক্ষকনিয়োগ #চাকরিরখবর #নিয়োগবিজ্ঞপ্তি