হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার: আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কলহ ও ব্যবসায়িক ক্ষতি

রাজধানীর হাজারীবাগ এলাকায় মনোয়ার হোসেন ভাষান (৪৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার নিজ কক্ষের বারান্দায় কাঠের দরজার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনোয়ার হোসেন ভাষান চর্বি ও চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং হাজারীবাগের গোল্ডেন সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।
মৃতের ছোট ভাই দেলোয়ার হোসেন আরজু জানান, পারিবারিক কলহ ও ব্যবসায়িক ক্ষতির কারণে মনোয়ার আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।