প্রযুক্তি
১৫ এপ্রি, ২০২৬

হামের প্রকোপ মোকাবেলাই: ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার

হামের প্রকোপ মোকাবেলাই: ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার

সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকিতে শঙ্কিত মানুষ। জনবলসংকটের কারণে হামের টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ১৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক বছর মাঠপর্যায়ে সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সঠিকভাবে পরিচালিত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন ক্ষেত্রে জনবলসংকট রয়েছে, এটি আমরা জানি।

এই শূন্যতা পূরণে স্বাস্থ্য বিভাগে ১ লাখ নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগ হলে হামের মতো সংক্রামক রোগের বিস্তার রোধ এবং দীর্ঘমেয়াদি টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।

#হামের_প্রকোপ #স্বাস্থ্য_সংকট #টিকাদান_কর্মসূচি