National
৭ এপ্রি, ২০২৬

হাওরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

হাওরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে মো. সজলু মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সজলু মিয়া উপজেলা সদরের তাতারী মহল্লার বাসিন্দা ছিলেন।


গতকাল সোমবার সকালে জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে হাওরে গিয়েছিলেন সজলু মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে হাওরের পানিতে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেন।


নিহতের স্বজনদের দাবি, হাওরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সজলু মিয়ার মৃত্যু হয়েছে। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।


বানিয়াচং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ আহমদ জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


#হবিগঞ্জ #বানিয়াচং #সাপেরকামড় #যুবকেরমৃত্যু