International
১৫ এপ্রি, ২০২৬
হিজবুল্লাহর ড্রোন হামলা ইসরাইলে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এ তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা <strong>গোলান মালভূমির</strong> জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা #হিজবুল্লাহ #ইসরাইল #গোলানমালভূমি #ড্রোনহামলা