International
১ এপ্রি, ২০২৬

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, যুদ্ধবিরতির অনুরোধের দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, যুদ্ধবিরতির অনুরোধের দাবি ট্রাম্পের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে হরমুজ প্রণালি তাদের নৌবাহিনীর 'দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ' নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি 'শত্রুদের জন্য' বন্ধই থাকবে।

এই ঘোষণার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে দাবি করেন যে ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে।

তবে, যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: বিবিসি

#হরমুজপ্রণালি #ইরান #আইআরজিসি #ট্রাম্প #যুদ্ধবিরতি