International
৫ মার্চ, ২০২৬

হরমুজ প্রণালি: শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

হরমুজ প্রণালি: শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

হরমুজ প্রণালি দিয়ে শুধু চীনা জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখতে সবপক্ষকে আহ্বান জানিয়েছে চীন। চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

 

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে এটি।


কেন গুরুত্বপূর্ণ?

  • বিশ্বে উৎপাদিত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়ে চীন ও ভারতের মতো এশিয়ার বাজারে পৌঁছায়।
  • এই রুট বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।