Job
৭ মার্চ, ২০২৬
ইবনে সিনায় এডিআর পদে নিয়োগ: এইচএসসি পাসে ১৭ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

স্বাস্থ্যসেবা খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ মার্চ থেকে।
পদের বিবরণ:
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ আলীম/ সমমান পাশ। সংশ্লিষ্ট বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
- বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর।
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন ও অন্যান্য সুবিধা:
- মাসিক বেতন: ১৭,২১৫ টাকা।
- কোম্পানির নিয়ম অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট সহ অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।