National
১৮ এপ্রি, ২০২৬
ইছামতি নদী পুনঃখনন কাজ জ্বালানি সংকটে স্থবির

পাবনার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া একসময়ের প্রমত্তা ইছামতি নদী পুনঃখননের কাজ জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে।
প্রয়োজনীয় ডিজেল না মেলায় আট দিন ধরে প্রকল্পের খননযন্ত্রগুলো (এক্সকাভেটর) অলস পড়ে আছে। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে জনমনে বাড়ছে ক্ষোভ।
ঠিকাদারি প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, কাজ বন্ধ থাকায় প্রতিদিন তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা নদী খননকাজের এই দীর্ঘসূত্রতায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন। #ইছামতিনদী #জ্বালানিসংকট #নদীখননকাজ