National
২৫ ফেব, ২০২৬

ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না আলোমণির: অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না আলোমণির: অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বছর বয়সী শিশু আলোমণি (৫) প্রাণ হারিয়েছে। বাড়ির পাশে মসজিদে ইফতারি দিয়ে ফেরার পথে দ্রুতগামী ব্যাটারিচালিত অটোগাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামের ফকিরটারী জামে মসজিদের পাশেই এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের শিশুকন্যা আলোমণি ইফতারের নাস্তা দিতে মসজিদে গিয়েছিল। ইফতার দিয়ে বাড়ি ফেরার পথে বকুলতলা বাজার থেকে একতা বাজার সড়কে দ্রুতগামী একটি অটোগাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানার ওসি নজমুল হক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।