Rangpur
৭ মার্চ, ২০২৬

ইফতার ভেবে কীটনাশক পান: ডোমারে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ইফতার ভেবে কীটনাশক পান: ডোমারে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রংপুরের ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় চিলাহাটি কাওলা এলাকায় ঘটে।

 

আহতরা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭)ফাহিম ইসলাম (৭)। তারা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

মর্জিনা বেগম জানান, আলুক্ষেতে ব্যবহারের জন্য আনা কীটনাশক ঘরে রাখা ছিল। ইফতারের সময় তার ছোট মেয়ে ভুলবশত স্যালাইন ও কীটনাশক দুটোই পানিতে গুলিয়ে পরিবারের সদস্যদের পান করান, যার ফলে তারা অসুস্থ হয়ে পড়েন।

 

প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেন। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন যে, রোগীরা কীটনাশক মেশানো পানি পান করেছেন বলে জানিয়েছেন এবং তাদের আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।