International
১৮ এপ্রি, ২০২৬

ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা

ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা

ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌবাণিজ্য গোষ্ঠীগুলো। এই রুট এখন কতটা নিরাপদ, তা যাচাই করছে তারা।

শিপ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এখনো হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করার বিষয়টি। যদিও তিনি সতর্ক করেন, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত নিরাপদ লেন ব্যবহার করতে হবে।

#নৌবাণিজ্য #হরমুজপ্রণালি #ইরান