International
৮ এপ্রি, ২০২৬

ইরান ট্রাম্পের হুমকিতে ভীত নয়, জানালো উপরাষ্ট্রপতি

ইরান ট্রাম্পের হুমকিতে ভীত নয়, জানালো উপরাষ্ট্রপতি

ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ইরান ভয় পায় না।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানকে 'আজ রাতেই ধ্বংস করে দেওয়ার' হুমকি দেওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

 

মোহাম্মদ রেজা আরেফ আরও বলেন, হাজার বছরের ইতিহাসে ইরানের সভ্যতা শত্রুদের 'ভ্রান্ত ধারণা' বারবার অতিক্রম করেছে। তাই এই ধরনের হুমকিতে দেশটি ভীত নয়।

 

তিনি জোর দিয়ে বলেন, 'ট্রাম্পের হুমকিতে ইরান ভীত হবে না। শত্রুর আগ্রাসনের জবাব আমরা দৃঢ় অবস্থান ও নিজেদের জাতীয় শক্তির ওপর নির্ভর করেই দেব।'

 

#ইরান #ট্রাম্প #উপরাষ্ট্রপতি #আন্তর্জাতিক