International
১৭ এপ্রি, ২০২৬
ইরান : যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে সংঘাত অবসানে চায়

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, তাদের দেশ কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না, বরং পুরো অঞ্চলে যুদ্ধের অবসান ঘটাতে চায়। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খাতিবজাদেহ আরও বলেন, কোনো যুদ্ধবিরতি হলে তা অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে, যা ইরানের জন্য একটি ‘রেড লাইন’। তিনি উল্লেখ করেন যে, হরমুজ প্রণালী ঐতিহাসিকভাবে খোলা রয়েছে এবং এটি ইরানের আঞ্চলিক পানিসীমার মধ্যে অবস্থিত হলেও সব দেশের চলাচলের জন্য উন্মুক্ত। তিনি এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন, যাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
#ইরান #যুদ্ধবিরতি #হরমুজপ্রণালী #মধ্যপ্রাচ্য