International
২৫ মার্চ, ২০২৬

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘর্ষে ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক নিহত, শিশুসহ বাড়ছে আতঙ্ক

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘর্ষে ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক নিহত, শিশুসহ বাড়ছে আতঙ্ক

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে দেশটিতে অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।

এদিকে, ইরানের ইয়াজদ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণের শব্দে তীব্র আতঙ্ক ও মানসিক চাপে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ফারস নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।

ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে হামলার ফলে বিস্ফোরণ ঘটে এবং শিশুটি প্রচণ্ড ভয় পেয়ে গুরুতর মানসিক আঘাতে মারা যায়।

এই ঘটনাগুলো যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের ওপর ক্রমবর্ধমান মানসিক ও মানবিক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

#ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #সংঘাত #শিক্ষার্থী #নিহত #শিশু #মানসিকচাপ #ইয়াজদ