International
৪ মার্চ, ২০২৬

ইরানে সহিংসতায় নিহত ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক: মানবাধিকার সংস্থা

ইরানে সহিংসতায় নিহত ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক: মানবাধিকার সংস্থা

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলমান সহিংসতায় ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।

 

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এই সহিংসতায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

 

আহতদের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে ৫ হাজার ৪০২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে অন্তত ১০০ জন শিশু রয়েছে।

 

এইচআরএএনএ আরও উল্লেখ করেছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে।

 

বর্তমানে আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর যাচাই–বাছাই করে দেখা হচ্ছে বলেও সংস্থাটি জানিয়েছে।