International
১৬ এপ্রি, ২০২৬

ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নেওয়ার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নেওয়ার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে নিয়ে যাওয়ার একটি প্রস্তাব দিয়েছিল রাশিয়া। এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইরানের ইউরেনিয়ামের পুরো মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত ছিল, যা সংঘাত নিরসনে সহায়তা করতে পারত। তিনি উল্লেখ করেন, “এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”

উল্লেখ্য, রাশিয়া গত বছরের জুন মাসেও একবার ইরানের ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া এই সপ্তাহে আবারও প্রস্তাবটি দিয়েছে। পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে এই উদ্যোগে পুনরায় অংশ নিতে প্রস্তুত আছেন এবং সংশ্লিষ্ট দেশগুলো চাইলে বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে।

#ইরান #রাশিয়া #যুক্তরাষ্ট্র #পারমাণবিক_চুক্তি