ইরানের শাহেদ ড্রোন ভূপাতিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইউক্রেনের সহায়তা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে ইরানের তৈরি ‘শাহেদ ড্রোন’ ভূপাতিত করতে সহায়তা করেছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকালে জেলেনস্কি এই তথ্য প্রকাশ করেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন যে, ইউক্রেন তাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, যারা ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) পরিচালনায় পারদর্শী।
জেলেনস্কি আরও বলেন, 'আমরা কয়েকটি দেশকে শিখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর নিয়ে কাজ করতে হয়। আমরা কি ইরানি ‘শাহেদ’ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে তা করেছি? না, বেশ কয়েকটি দেশে। আমার মতে, এটি একটি সাফল্য।'
উল্লেখ্য, ইউক্রেনের ‘শাহেদ ড্রোন’ মোকাবিলায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং ইরান এই ড্রোন রাশিয়াকে সরবরাহ করে থাকে।
#ইউক্রেন #ইরান #শাহেদড্রোন #মধ্যপ্রাচ্য