International
২৪ মার্চ, ২০২৬

ইরানের শীর্ষ বিজ্ঞানী ও দুই সন্তান নিজ বাসভবনে হামলায় নিহত

ইরানের শীর্ষ বিজ্ঞানী ও দুই সন্তান নিজ বাসভবনে হামলায় নিহত

ইরানের রাজধানী তেহরানের উত্তরে নিজ বাসভবনে এক ভয়াবহ হামলায় দেশটির একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সাঈদ শামাগদারি এবং তার দুই সন্তান নিহত হয়েছেন।

 

ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, নিহত সাঈদ শামাগদারি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন। হামলায় তার ছেলে মোহাম্মদ এবং মেয়ে রেহানেহও প্রাণ হারিয়েছেন।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে অধ্যাপক শামাগদারি ও তার দুই সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং এই ঘটনাকে 'একটি গভীর মর্মান্তিক ট্র্যাজেডি' হিসেবে অভিহিত করেছে।

 

উল্লেখ্য, এর আগেও ইসরাইল ইরানের একাধিক শিক্ষাবিদকে লক্ষ্যবস্তু করেছিল, যাদের বিরুদ্ধে ইরানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

 

#ইরান #তেহরান #ইসরাইল #হামলা #বিজ্ঞানী