International
৫ মার্চ, ২০২৬
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার দাবি: ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, শনিবার শুরু হওয়া চলমান যুদ্ধে ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।
তিনি বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ধোঁকাবাজিতে’ প্রভাবিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লারিজানি বলেছেন, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে।
ইরানের সরকারি হিসাব অনুসারে, চার দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলছাত্রও রয়েছে।