International
২১ এপ্রি, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম এবং সে ক্ষেত্রে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে, এটি মূলত কূটনৈতিক চাপ বাড়ানোর একটি অংশ। ট্রাম্প একই সঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি ‘ভালো ও কার্যকর’ চুক্তি করতে আগ্রহী।

#ইরান #মার্কিন_প্রেসিডেন্ট #যুদ্ধবিরতি