ইরানের সশস্ত্র বাহিনী: ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার

ইসলামী বিপ্লবের মূল আদর্শ সমুন্নত রাখতে আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শাহাদাত বার্ষিকী এবং খোরদান মাসের ১৬ তারিখের গণঅভ্যুত্থানের স্মরণে জারি করা এক যৌথ বিবৃতিতে এই অঙ্গীকার করা হয়।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এই বিবৃতিতে উল্লেখ করা হয় যে, আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপগুলো 'মানবাধিকারের নামে মিথ্যাচারকারীদের প্রকৃত স্বরূপ বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে'।
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ইরানি জনগণ কোনো প্রকার হুমকি বা আগ্রাসনের মুখে পিছপা হবে না এবং সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করবে।'
এটি আরও জোর দিয়ে বলেছে যে, 'ওয়াশিংটন এবং তেল আবিবের সামনে ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না, কারণ তারা সশস্ত্র বাহিনী এবং আলোকিত ও সচেতন ইরানি জাতির সম্মিলিত শক্তির মোকাবিলা করছে।' এই বিবৃতিতে ইরানি জনগণকে তাদের জাতীয় নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা #ইরান #ইসলামীবিপ্লব #সশস্ত্রবাহিনী