International
২০ মার্চ, ২০২৬

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা তেল শোধনাগারে আংশিক ক্ষতি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা তেল শোধনাগারে আংশিক ক্ষতি

আলজাজিরার খবর অনুযায়ী, ইসরাইলের হাইফা তেল শোধনাগারে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় স্থাপনাটির কিছু কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয়েছে।

শুক্রবার ইসরাইলের অয়েল রিফাইনারিজ কোম্পানি এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবারের হামলায় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে একটি সার্ভিস সুবিধায় বিদ্যুৎ সরবরাহকারী ব্যবস্থায় আঘাত লাগে, যা শোধনাগারের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটি তৃতীয় পক্ষের মালিকানাধীন।

তবে কোম্পানিটি দাবি করেছে যে, ক্ষয়ক্ষতি সত্ত্বেও শোধনাগারের অধিকাংশ উৎপাদন ইউনিট এখনো সচল রয়েছে। বন্ধ হয়ে যাওয়া কিছু ইউনিট ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, কয়েক দিনের মধ্যেই শোধনাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে

#হাইফা তেল শোধনাগার #ইরানি ক্ষেপণাস্ত্র #ইসরাইল #তেল শোধনাগার হামলা #মধ্যপ্রাচ্য সংঘাত