International
১৫ মার্চ, ২০২৬

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত: ইসফাহানে ১৫ নিহত, ২ জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হত্যার দাবি

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত: ইসফাহানে ১৫ নিহত, ২ জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা হত্যার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। সম্প্রতি মধ্য ইসফাহান প্রদেশের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েল জানিয়েছে যে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে তারা আরও দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাবআমির শরীয়ত নিহত হন।

ইসরায়েলের দাবি, এই দুই কর্মকর্তা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। তাদের মৃত্যু ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলে ইসরায়েল মনে করে।

#ইরানহামলা #ইসরায়েল #যুক্তরাষ্ট্র #গোয়েন্দাহত্যা #ইসফাহান