ইসরাইল ইরানের রেলওয়ে নেটওয়ার্ককে সামরিক লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে

ইসরাইল ইরানের রেলওয়ে নেটওয়ার্ককে সামরিকভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানা গেছে। ইসরাইলি সেনাবাহিনীর রেডিওতে উদ্ধৃত নিরাপত্তা সূত্রের মতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই রেলপথ ব্যবহার করে দেশজুড়ে অস্ত্র পাচার ও পরিবহন করছে, যা তাদের সামরিক কার্যক্রমকে জোরদার করছে।
বিশ্লেষকদের ধারণা, ইসরাইল এমন একটি ধারণা তৈরি করতে চাইছে যাতে ইরানের এই অবকাঠামোগুলোতে হামলা চালানোকে 'বৈধ' বলে মনে হয়। অতীতে গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনাগুলোতে হামলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল দেখা গিয়েছিল।
ইসরাইল ইরানের শাসনব্যবস্থাকে সহায়তা করে এমন যেকোনো প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার নীতি গ্রহণ করেছে। এর ফলে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা বাড়াচ্ছে।
এছাড়াও, ইসরাইল সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকে দেওয়ার কৌশলও নিতে পারে। তবে এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে সরকারবিরোধী মানুষও সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
#ইরান #ইসরাইল #সামরিকসংঘাত #মধ্যপ্রাচ্য