International
২০ মার্চ, ২০২৬

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ভোরে এই হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনীও রাতভর বিমান হামলায় নাঈনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত্যুর আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়ভাবে বলেছিলেন যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বলেন, এই লড়াই অব্যাহত থাকবে এবং শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত না করা পর্যন্ত জনগণ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে।

#আইআরজিসি #জেনারেলনায়িনি #ইসরাইল #যুক্তরাষ্ট্র #ক্ষেপণাস্ত্রহামলা