ইসরাইলি বিমানবাহিনীর দুই প্রযুক্তিবিদ বিরুদ্ধে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগ

ইসরাইলি দৈনিক হারেৎজ-এর প্রতিবেদন অনুসারে, ইসরাইলি বিমানবাহিনীর দুজন প্রযুক্তিবিদকে ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী, শিন বেত এবং পুলিশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে শত্রুকে সহায়তা করা এবং সংবেদনশীল তথ্য হস্তান্তরের মতো গুরুতর নিরাপত্তা অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে জানা গেছে, একজন সৈন্য সরাসরি বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন এবং অন্যজন তাকে সহায়তা করেছিলেন। শিন বেত জানিয়েছে যে অভিযুক্তরা প্রথমে ইরানি হ্যান্ডলারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলেও পরে তারা সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেন। অভিযুক্তদের একজন ইরানি এজেন্টকে সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত উপকরণ, ফাইটার জেট সিস্টেম সম্পর্কিত তথ্য এবং একটি সামরিক ঘাঁটির ভিডিও ও ছবি পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা ইসরাইলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
#ইসরাইল #ইরান #গোয়েন্দা #নিরাপত্তা