International
১২ এপ্রি, ২০২৬

ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে আলি মাজেদ হামাদনে (২৩) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

 

ঘটনাটি ঘটেছে রামাল্লাহর উত্তর-পূর্বে দেইর জারির গ্রামে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর সুরক্ষায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা গ্রামের পশ্চিম দিক দিয়ে ঢুকে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আলি গুরুতর আহত হন এবং পরে প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এলাকায় পাথর নিক্ষেপের খবর পেয়ে সেখানে যায়। সেখানে পরিস্থিতি সহিংস দাঙ্গায় রূপ নিলে একজন রিজার্ভ সেনা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে এবং পরে এক হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত চলছে বলেও জানায় সেনাবাহিনী।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের প্রাণহানি বৃদ্ধি পেয়েছে।

#ফিলিস্তিন #ইসরাইল #WestBank #বসতিস্থাপনকারী #MiddleEast