International
৭ এপ্রি, ২০২৬

ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে বন্দুকযুদ্ধে ৩ হামলাকারী নিহত

ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে বন্দুকযুদ্ধে ৩ হামলাকারী নিহত

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরাইলি কনস্যুলেটের বাইরে এক ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই সংঘর্ষে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত হয়েছে।


ঘটনাটি ঘটে ইস্তাম্বুলের লেভেন্ট ডিস্ট্রিক্টে অবস্থিত ইসরাইলি কনস্যুলেট লক্ষ্য করে। এতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।


তুর্কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়।


ঘটনার পর কনস্যুলেট ভবন এবং এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা এবং সাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।


এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এই ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুর্কি প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।