Job
১৪ মার্চ, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ-সিএএমও পদে নিয়োগ: আকর্ষণীয় বেতন ও সুবিধা

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে এক্সিকিউটিভ-সিএএমও পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ-সিএএমও (ইঞ্জিনিয়ারিং বিভাগ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
- এয়ারলাইন্সে কাজের দক্ষতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
অন্যান্য প্রয়োজনীয় তথ্য:
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর।
- কর্মস্থল: ঢাকা।
বেতন ও সুবিধাসমূহ:
- মাসিক বেতন: ৩৫,০০০ টাকা।
- অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি (শুক্র-শনিবার), খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।
আগ্রহী প্রার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন।
#ইউএসবাংলাএয়ারলাইন্স #চাকরিরখবর #ইঞ্জিনিয়ারিংজব #বিমানসংস্থা #এক্সিকিউটিভসিএএমও