খেলাধুলা
১৯ এপ্রি, ২০২৬

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করলেন অন্তরা ও প্রিয়া

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করলেন অন্তরা ও প্রিয়া

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হোমায়রা আক্তার অন্তরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর মারজান আক্তার প্রিয়া স্বর্ণপদক জিতেছেন। সাত বছর আগে এসএ গেমসে স্বর্ণজয়ী এই দুই কারাতেকা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।

শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে অন্তরা মেয়েদের অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে এবং প্রিয়া অনূর্ধ্ব-৬৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। এছাড়াও ছেলেদের বিভিন্ন ওজন শ্রেণিতে মো. আজাদ, সিয়াম হোসেন, মনিরুল ইসলাম, সজিব মন্ডল, মিন্টু দে ও আরাফাত এনায়েত স্বর্ণপদক অর্জন করেন। মেয়েদের ঊর্ধ্ব-৬৮ কেজি ওজন শ্রেণিতে দীপা রানী সাহাও স্বর্ণ জিতেছেন।

#কারাতে #জাতীয়চ্যাম্পিয়নশিপ #স্বর্ণপদক #বাংলাদেশ