National
১০ মার্চ, ২০২৬

জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৬

জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে চলা বিবাদের জেরে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন মসজিদ নির্মাণ করা হলেও, কবরস্থানটি উভয়ের জন্য একই ছিল। সম্প্রতি কবরস্থানে যাওয়ার জন্য রাস্তা তৈরির উদ্দেশ্যে খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙা হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে আহতরা হলেন: লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু এবং খানজাহান আলী (৪৫)। আহতদের মধ্যে খানজাহান আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

#চুয়াডাঙ্গা সংঘর্ষ #জীবননগর #কবরস্থানের রাস্তা #মাধবখালী #গ্রাম্য বিবাদ