National
৬ মার্চ, ২০২৬

জগন্নাথপুর হাসপাতালে ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু

জগন্নাথপুর হাসপাতালে ছাদ থেকে পড়ে রোগীর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সাজাদ মিয়া (ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে) নামের এক চিকিৎসাধীন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্বাসকষ্টজনিত সমস্যায় গত ২ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তানজিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।