National
২১ এপ্রি, ২০২৬
ঝিনাইদহে কৃষকের আখক্ষেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে এক কৃষকের প্রায় সাড়ে চার বিঘার আখক্ষেত ট্রাক্টরে চাষ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে。
ভুক্তভোগী কৃষক নান্নু হোসেন জানান, তিনি বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। কিন্তু কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের তিন ব্যক্তি তাকে জমিটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। অবশেষে তারা ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে চার বিঘা জমিতে রোপণ করা আখ নষ্ট করে দেয়। #ঝিনাইদহ #কৃষক #আখক্ষেত #ট্রাক্টর