National
২৮ মার্চ, ২০২৬

জলঢাকায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

জলঢাকায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় একটি ধানক্ষেত থেকে মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ির পাশে এই লাশ পাওয়া যায়।

নিহত মমিনুর রহমান বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মমিনুর গতকাল শুক্রবার বিকেলে বাবার ভ্যান নিয়ে বের হয়ে সারারাত ফিরে আসেনি। শনিবার সকালে থানায় লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

কিশোর মহাবীর হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটনে পুলিশ চেষ্টা করছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।

#জলঢাকা #ভ্যানচালক #লাশউদ্ধার #নীলফামারী