National
১৯ মার্চ, ২০২৬

জৈন্তাপুরে ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে

জৈন্তাপুরে ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার, রহস্য দানা বাঁধছে

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় একটি ধানখেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কেন্দ্রীয় হাওর এলাকার একটি বিলসংলগ্ন ধানখেতে মরদেহটি পড়েছিল।

 

পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত শাহাদাত হোসেন জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

 

মরদেহের পাশে তিনটি মোবাইল ফোন ও একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

 

#জৈন্তাপুর #যুবকেরলাশ #শাহাদাতহোসেন #সিলেট #ময়নাতদন্ত