National
১৭ এপ্রি, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর তদন্ত চলছে ধীরগতিতে

জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলছে ধীরগতিতে। দেশজুড়ে ১ হাজার ৮৪১টি মামলা হয়। এর মধ্যে ১৪৭টির অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বাকি ১ হাজার ৬৯৪টি মামলা তদন্তাধীন।
পুলিশ জানিয়েছে, মামলাগুলো জটিল। তার ওপর ভুয়া মামলা ও নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ রয়েছে। পুলিশ মাঠপর্যায়ে তদন্ত করছে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই জরুরি। #জুলাইগণঅভ্যুত্থান #মামলাগুলোরতদন্ত #পুলিশ