রাজনীতি
২৩ ফেব, ২০২৬

জুলাইযোদ্ধা ইব্রাহিম খলিলের ওপর হামলা: মামুনুল হকের তীব্র নিন্দা ও নিরাপত্তা দাবি

জুলাইযোদ্ধা ইব্রাহিম খলিলের ওপর হামলা: মামুনুল হকের তীব্র নিন্দা ও নিরাপত্তা দাবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রাজধানীর মোহাম্মদপুরে জুলাইযোদ্ধা ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার রাতে পঙ্গু হাসপাতালে আহত ইব্রাহিম খলিলের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ নিন্দা জানান।

 

  • মামুনুল হক জুলাইযোদ্ধা ও জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
  • তিনি বলেন, আহত ইব্রাহিম খলিল একজন জুলাইযোদ্ধা, চলমান জুলাই হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিলেন।
  • এমন একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন।
  • মামুনুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি ছিনতাই, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার উল্লেখ করেন।
  • তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।