International
১৭ মার্চ, ২০২৬
কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ৪০০ নিহত: তালেবান দাবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে এই হামলা চালানো হয় বলে তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান।
তালেবানের মুখপাত্রের দাবি অনুযায়ী, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়। হামলায় হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে, এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
#কাবুলবিমানহামলা #পাকিস্তান #তালেবান #আফগানিস্তান #হাসপাতালহামলা