National
২৫ ফেব, ২০২৬

কালীগঞ্জে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত

কালীগঞ্জে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এশিয়ান হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার নওশের আকন্দ (১৬) এবং মিহাদ আকন্দ (১৫)। নওশের এ বছর লিটন এঞ্জেলস সেমিনারি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।