কেনিয়ায় ভয়াবহ বন্যা: নিহত ৬৬, হাজার হাজার বাস্তুচ্যুত

ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় কেনিয়ায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির বিভিন্ন অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার কারণে নদীর তীর ভেঙে অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেনিয়া রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে একটি মিনিবাস থেকে ১১ জনকে এবং বন্যাকবলিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
রাজধানী নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক স্কুল ডুবে গেছে। কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ২ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। দেশের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার ঝুঁকি আরও বাড়ছে।
#কেনিয়া_বন্যা #ভারি_বৃষ্টিপাত #প্রাকৃতিক_দুর্যোগ #নাইরোবি #রেড_ক্রস