National
৫ মার্চ, ২০২৬
খরার কবলে কুলাউড়ার ২৬টি চা-বাগান

গত পাঁচ মাস ধরে বৃষ্টি না থাকায় ভয়াবহ খরার কবলে পড়েছে মৌলভীবাজারের কুলাউড়ার ২৬টি চা-বাগান।
প্রচণ্ড সূর্যের তাপে ঝলসে যাচ্ছে চা-গাছ। অধিকাংশ বাগানে ২৫-৩০ শতাংশ গাছ খরায় পুড়ে গেছে।
টানা পাঁচ মাস ধরে বৃষ্টি না হওয়ায় বাগানের ভেতরের খাল-নালা শুকিয়ে চৌচির হয়ে গেছে।
ফলে সেচ অথবা স্প্রে করে নতুন-পুরাতন চা-গাছ বাঁচানো চ্যালেঞ্জের মুখে পড়েছে।
মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় চা উৎপাদনে ধস নেমেছে।