National
১২ এপ্রি, ২০২৬

খুলনায় তাঁতী দলের আহ্বায়ক সোনামিয়াকে কুপিয়ে হত্যা

খুলনায় তাঁতী দলের আহ্বায়ক সোনামিয়াকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সোনামিয়া (৩৮) নামে ১০ নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা এবং তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠান চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত দোকানে ঢুকে সোনামিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

 

গুরুতর আহত অবস্থায় সোনামিয়া পাশের একটি বাসায় আশ্রয় নিতে গেলে হামলাকারীরা সেখানেও তাকে ধাওয়া করে পুনরায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিশপুর ক্লিনিকে নিয়ে যায়, সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হামলাকারীদের মধ্যে দুজন মাস্ক পরা ছিল এবং একজন হেলমেট পরিহিত অবস্থায় ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

#খুলনা #তাঁতীদল #খুন #খালিশপুর