Chattogram
১৫ এপ্রি, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া এলাকার স্বর্ণ পাহাড় নামক স্থানে এ নির্মাণকাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, কুতুপালং এলাকার মৃত ইলিয়াস ওরফে রোহিঙ্গা ইলিয়াসের ছেলে মোহাম্মদ হারুন এবং তার ভাই মোহাম্মদ মামুন বনবিভাগের জায়গা দখল করে সেখানে পাঁচতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণ করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালী একটি চক্র বনভূমি দখল করে বিভিন্ন অবকাঠামো গড়ে তুলছে।

পরিবেশবিদ ও সাংবাদিক জসিম আজাদ বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সংরক্ষিত বনভূমি দখল, পাহাড় কাটা ও অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা বেড়েই চলেছে।

উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আগেও নির্মাণকাজ বন্ধে বাধা দেওয়া হয়েছে এবং ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে।

#বনবিভাগ #পরিবেশ #বনভূমি_দখল #কক্সবাজার