International
৪ মার্চ, ২০২৬

কঙ্গোর রুবায়া কোলটান খনিতে সুড়ঙ্গ ধস: নিহত ৬, আহত অনেকে

কঙ্গোর রুবায়া কোলটান খনিতে সুড়ঙ্গ ধস: নিহত ৬, আহত অনেকে

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত রুবায়া কোলটান খনিতে মঙ্গলবার সুড়ঙ্গ ধসে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন নারী ও তিন পুরুষ রয়েছেন।

 

উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রুবায়া খনিটি দেশের বৃহত্তম কোলটান খনিগুলোর মধ্যে অন্যতম। এটি বৈশ্বিক কোলটান উৎপাদনের ১৫ থেকে ৩০ শতাংশ জোগান দেয়। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে খনিটি এম ২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

এই খনির গাসাসা কোয়ারি নামে পরিচিত এলাকায় ধসের ঘটনা ঘটে। রুবায়ার গহ্বরগুলোয় হাজার হাজার খনি শ্রমিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, যাদের বেশিরভাগ সাধারণ কোদাল ও রাবারের বুট ব্যবহার করে থাকেন।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুবায়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী ধসের ঘটনা। গত মাসের শেষ দিকে সেখানে ভয়াবহ ভূমিধসে অন্তত ২০০ জন মারা গেছে বলে সরকার আশঙ্কা প্রকাশ করেছিল।