Chattogram
১৮ এপ্রি, ২০২৬
কুমিল্লার বাটিক শিল্প: সংগ্রাম আর স্বপ্নের ওপর ভর করে

কুমিল্লার বাটিক শিল্প এক সময় রসমালাই ও খাদির মতোই জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে এই শিল্প সংগ্রাম আর স্বপ্নের ওপর ভর করে টিকে আছে।
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কমলপুর গ্রামে এই শিল্পের যাত্রা শুরু হয়েছিল। এখানে প্রায় ২৫টি কারখানায় নান্দনিক নকশার শাড়ি, থ্রি-পিস, শার্ট, লুঙ্গি ও বেডশিট তৈরি করা হয়।
এই শিল্পের সাথে জড়িত কর্মীরা বলছেন, সরকারি প্রণোদনা, স্বল্প সুদের ঋণ কিংবা সামান্য সহায়তা পেলে এই শিল্প আবার নতুন করে বিশ্বকে মোহিত করবে।
#বাটিকশিল্প #কুমিল্লা #বাংলারগর্ব