National
১৬ মার্চ, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহ আলম ভূঁইয়া (৫৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে বুড়িচং-মীরপুর মেজর এম এ গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়।

 

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#আনসারসদস্যমৃত্যু #বুড়িচংসড়কদুর্ঘটনা #মিক্সারট্রাক #কুমিল্লা #শাহআলমভূঁইয়া