Chattogram
২১ এপ্রি, ২০২৬
কুমিল্লার মেঘনায় রাজনৈতিক সংঘর্ষ, অগ্নিসংযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে আওয়ামীপন্থি মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন বিএনপিপন্থি সালাম মিয়ার বিল্ডিং ও বসতঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
#রাজনৈতিকসংঘর্ষ #অগ্নিসংযোগ #কুমিল্লা