National
৬ মার্চ, ২০২৬
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় ডুবে রোজাদার মেধাবী শিক্ষার্থীর করুণ মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নকিবুল ইসলাম নকিব। সে ভেড়ামারা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশারের ছেলে।
মাদ্রাসা সুপার মাসুদ করিম জানান, নকিব রোজা অবস্থায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় এবং নকিবের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।